• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

পোশাকশিল্পের বিকাশে সকল সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ১১:২০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের পোশাকশিল্পের বিকাশ ও টেকসই উন্নয়ন নিশ্চিতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে বিদ্যমান প্রতিবন্ধকতার সামাধানে সংশ্লিষ্টদের নির্দেশনাও দিয়েছেন তিনি।

বুধবার (২২ জুলাই) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এই আশ্বাস দেন।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।

বৈঠকে বিজিএমইএ নেতারা পোশাক খাতের চলমান বিভিন্ন সংকট ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং শিল্পের বিকাশে কিছু স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রস্তাব উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে ব্যবসায়ী নেতাদের বক্তব্য শোনেন এবং যেসব সমস্যার দ্রুত সমাধান সম্ভব, সেগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে তাৎক্ষণিক নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ব্যবসায়ীদের সমস্যাগুলো নিরসনে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে। এসবের অনেকগুলোই দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা হলেও যেসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব, সরকার তা করছে। তৈরি পোশাকশিল্প দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে বাজেট প্রস্তুত থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়নে কাজ করছে সরকার। এই উন্নয়নকাজ সম্পন্ন হলে জাতীয় অর্থনীতিতে আরও গতি সঞ্চারিত হবে।

পোশাক খাতের অগ্রযাত্রায় সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বিজিএমইএ নেতাদের জানান, ব্যবসায়ের সুপরিবেশ নিশ্চিতে যা করা প্রয়োজন, সরকার তার সবই করবে। বৈঠক শেষে বিজিএমইএর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বৈঠকে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহাদী আমিন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেনসহ বিজিএমইএর পরিচালনা পর্ষদের সদস্য ও শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
‘ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
ছবি: পিএমও
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিজিএমইএর প্রতিনিধিদলের
ছবি: সংগৃহীত
দল থেকে বহিষ্কার হলে এমপি পদও শূন্য হতে পারে: নির্বাচন কমিশনার