• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার

  ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ০৮:১৯ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহিত
ছবি: সংগৃহিত

সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর নৈতিক স্খলনের অভিযোগে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. ওবায়দুর রহমানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে তার প্রায় ৫ মিনিট ৩৭ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে মো. ওবায়দুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি সাংগঠনিকভাবে পর্যালোচনা করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বহিষ্কারের সিদ্ধান্তের পর এ কে এম কিবরিয়া স্বপন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে আদেশপত্রের একটি অনুলিপি প্রকাশ করে লেখেন, “কোনো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না।”

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
উত্থান-পতনের রাজনীতি, বিতর্কে থামল গাজী নজরুল ইসলামের পথচলা
ফাইল ছবি
ট্রেনে ফেলে আসা টাকাভর্তি ব্যাগ উদ্ধার করল ৯৯৯
ছবি: ভিওডি বাংলা
গাজী নজরুলের এমপি পদ বাতিলের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ-মানববন্ধন