তীব্র তাপপ্রবাহের কারণে ছড়ানো দাবানলের জেরে শুক্রবার (২৪ জুলাই) ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় জরুরি অবস্থা জারি করেছে স্পেন।
স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কা জানিয়েছেন, রাজধানী মাদ্রিদের পশ্চিমে পার্বত্য শহরের ১০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অগ্নিনির্বাপন কর্মীরা চেষ্টা করছেন যেন ওই অঞ্চলের তিনটি আগুন এবং প্রতিবেশী আভিলা প্রদেশের আগুন একসঙ্গে মিশে না যায়।
মাদ্রিদের অনেক বাসিন্দার দ্বিতীয় বাড়ি হওয়ায় এ অঞ্চলটি বেশ ঘনবসতিপূর্ণ। এ বিষয়টি জাতীয় জরুরি অবস্থা জারির সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে বলে জানান মারলাস্কা। তিনি যোগ করেন, সরকারের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য ছিল পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় সহজ করা। দাবানলের তীব্রতা এবং উত্তপ্ত ও বাতাসপূর্ণ আবহাওয়াই মূলত এ সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
স্পেনে দাবানলের কারণে এমন উচ্চমাত্রার জরুরি সতর্কতা জারির ঘটনা এটাই প্রথম। এর আগে গত বছর দেশব্যাপী বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের সময় সর্বশেষ এ মাত্রার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) কাছে সহায়তা চেয়েছে।
ভিওডি বাংলা/এফএ









মন্তব্য