বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
বিজ্ঞাপনে কাজের জন্য চুক্তি করার নামে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলাও করেছেন তিনি। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিচার না হলে আত্মহত্যা করতে পারেন বলেও হুমকি দিয়েছেন এই অভিনেত্রী।
সোমবার (২৭ জুলাই) রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্নিগ্ধা চৌধুরী।
তার অভিযোগ, বিজ্ঞাপনের একটি চুক্তি স্বাক্ষরের কথা বলে তাকে একটি হাসপাতালে ডাকা হয়। সেখানে পরিকল্পিতভাবে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। ঘটনার পর ব্যক্তিগত ও সামাজিক জীবনে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কায় তিনি প্রথমে বিষয়টি প্রকাশ করেননি এবং আইনি পদক্ষেপ থেকেও বিরত ছিলেন। পরবর্তীতে রোববার রাতে খিলক্ষেত থানায় মামলা করেন তিনি।
সংবাদ সম্মেলনে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে স্নিগ্ধা জানান, তিনি বিচার পাওয়ার অপেক্ষায় আছেন। অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না হলে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন বলেও হুমকি দিয়েছেন তিনি।
২০১৮ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন স্নিগ্ধা চৌধুরী। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার প্রথম চলচ্চিত্র ‘প্রেশার কুকার’ দর্শকদের মধ্যে আলোচনায় আসে।
ভিওডি বাংলা/এফএ









মন্তব্য