• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কুমিল্লার সাবেক মেয়র সূচনার ব্যাংক হিসাব জব্দ

   ৩ মার্চ ২০২৫, ০৯:২৮ পি.এম.
ফাইল ছবি

আদালত প্রতিবেদক 

কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার নামে থাকা একটি ফ্ল্যাটসহ জমি জব্দ এবং ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে সোমবার (৩ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহীম মিয়া এই আদেশ দেন। 

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, তাহসীন বাহারের ব্যাংক হিসাবে মোট এক কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৬৩৫ টাকা রয়েছে। এছাড়া জব্দকৃত ফ্ল্যাটটি রাজধানীর উত্তরায় অবস্থিত।

আবেদনে আরও বলা হয়েছে, কুমিল্লার মেয়র থাকাকালীন তাহসীন বাহার তার ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে তিন কোটি চার লাখ ৫০ হাজার ৭৭০ টাকার সম্পদ অর্জন করেন, যা তার ঘোষিত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এছাড়া তার নামে থাকা ১৬টি ব্যাংক হিসাবে ৪২ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ১৯৩ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অর্থ অবৈধভাবে অর্জিত এবং বিভিন্ন মাধ্যমে স্থানান্তরিত হয়েছে বলে দুদকের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে।

তদন্ত চলাকালীন তাহসীন বাহারের সব সম্পদ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে, এখন পর্যন্ত শনাক্তকৃত সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর রোধ করতে আদালত এই জব্দ ও অবরুদ্ধের আদেশ দেন।

উল্লেখ্য, তাহসীন বাহার সূচনা কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র ছিলেন। তার বাবা আ. ক. ম. বাহাউদ্দিন বাহার কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজনীতিতে যুক্ত হন।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২২৭৬ জনকে হত্যা ও গুমের তদন্ত চাইল বিএনপি
ট্রাইব্যুনালে অভিযোগ ২২৭৬ জনকে হত্যা ও গুমের তদন্ত চাইল বিএনপি
যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না
গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না