{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

২৪ ঘণ্টার ডিএমপির অভিযানে ৪৬৩ গ্রেপ্তার, মামলা ৩৮

নিজস্ব প্রতিবেদক    ১৮ জুলাই ২০২৬, ০২:৩৩ পি.এম.
ডিএমপির নিয়মিত অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
ডিএমপির নিয়মিত অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে তাদের বিরুদ্ধে মোট ৩৮টি মামলা দায়ের হয়েছে।

শনিবার (১৮ জুলাই) ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকসহ বিভিন্ন ধরনের আলামত উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪৭ জন, লালবাগে ৩২ জন, ওয়ারীতে ৪৫ জন, মতিঝিলে ৫০ জন, তেজগাঁওয়ে ৫০ জন, মিরপুরে সর্বোচ্চ ১১৪ জন, গুলশানে ৪৭ জন, উত্তরায় ৬৪ জন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে একজন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৩ জনকে আটক করে।

অভিযান চলাকালে উদ্ধার করা হয় ১৫ হাজার ৩৬৪ পিস ইয়াবা ও ৪৫ কেজি ৫৮০ গ্রাম গাঁজা। এছাড়া একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল, ১০টি মোবাইল ফোন, চারটি অটোরিকশার ব্যাটারি, একটি চাকু ও একটি চাপাতি জব্দ করা হয়েছে। একই অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ দমন এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এসব অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম
সংস্কৃতিসেবীরা কোনো দলের নয়, দেশের সম্পদ: ডিএসসিসি প্রশাসক
আবদুস সালাম
আবদুস সালাম ‘জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায় যাত্রাবাড়ীর প্রতিরোধ’
চারদিন ধরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের খাবার দিচ্ছেন বিএনপি নেতা
চারদিন ধরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের খাবার দিচ্ছেন বিএনপি নেতা