• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

১৬ মাস পর ব্রাজিল দলে নেইমার

   ৭ মার্চ ২০২৫, ০৪:২২ পি.এম.

স্পোর্টস ডেস্ক
ক্যারিয়ারজুড়ে ইনজুরি নিত্যসঙ্গী ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের। ক্লাব ক্যারিয়ার তো বটেই, ইনজুরির কারণে নিয়মিত খেলতে পারেননি ব্রাজিল জাতীয় দলেও। সবশেষ ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে খেলেছেন সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। সেই ম্যাচে চোট পাওয়ার পর প্রায় ১৬ মাস মাঠের বাইরে তিনি। এরপর আবারও ব্রাজিল দলে ভিড়লেন ১২৮ ম্যাচে রেকর্ড ৭৯ গোল করা নেইমার।

২০২৬ সালের বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কোচ দরিভাল জুনিয়র। কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নসরা। কলম্বিয়ার বিপক্ষে ২১ মার্চ ও আর্জেন্টিনার বিপক্ষে ২৬ মার্চ মাঠে নামবে সেলেসাওরা। সম্প্রতি ছন্দে ফেরা নেইমারকে গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচকে সামনে রেখে দলে ফেরানো হয়েছে। 

বিশ্বকাপে কনমেবল অর্থাৎ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ১৮ রাউন্ডের মধ্যে ১২ রাউন্ড খেলেছে ব্রাজিল। ১০ দলের মধ্যে হওয়া এই বাছাইপর্বে নেইমাররা আছেন পঞ্চম স্থানে। অন্যদিকে, আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে, কলম্বিয়া ১৯ পয়েন্ট নিয়ে চারে।

ব্রাজিল দল:

গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি) ও বেন্তো (আল-নাসর)।

ডিফেন্ডার: মারকিনিওস (পিএসজি), মুরিলো (নটিংহাম), ভেনডারসন (মোনাকো), ওয়েসলি, লিও ওরটিস, দানিলো (ফ্ল্যামেঙ্গো), গ্যাব্রিয়েল মাগালহাস (আর্সেনাল)ও গিলের্মে অ্যারানা (আতলেতিকো মিনেইরো)।

মিডফিল্ডার: আন্দ্রে (উল্ভস), ব্রুনো গিমেরেস (নিউক্যাসল), গারসন (ফ্ল্যামেঙ্গো) ও জোয়েলিংতন (নিউক্যাসল)

ফরোয়ার্ড: নেইমার (সান্তোস), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), এসতোভো (পালমেইরা), জোয়াও পেদ্রো (ব্রাইটন), রাফিনিয়া (বার্সেলোনা), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), স্যাভিনিও (ম্যানচেস্টার সিটি) ও ম্যাথিউস কুনহা (উল্ভস)।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড