• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৮০

নিজস্ব প্রতিবেদক    ৪ জুলাই ২০২৬, ১০:৩৭ পি.এম.
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৮০
ছবি: ভিওডি বাংলা

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (৪ জুলাই) এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৭ কেজি ৪৮৮ গ্রাম গাঁজা, ৬ হাজার ৭৪৬ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন, ৫ বোতল ফেন্সিডিল, একটি প্রাইভেটকার, একটি অ্যাম্বুলেন্স, একটি মোটরসাইকেল, ৫টি মোবাইল, একটি ভ্যানিটি ব্যাগ এবং মাদক বিক্রয়ের নগদ ১ লাখ ২৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে।

নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪৭ জন, লালবাগ বিভাগ ২৫ জন, ওয়ারী বিভাগ ৫৮ জন, মতিঝিল বিভাগ ৪৬ জন, তেজগাঁও বিভাগ ৮৪ জন, মিরপুর বিভাগ ১১৬ জন, গুলশান বিভাগ ৪৭ জন, উত্তরা বিভাগ ৫০ জন, গোয়েন্দা বিভাগ ৫ জন এবং সিটিটিসি ২ জন রয়েছে।

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
রমনা পার্কে স্কুলছাত্রী উদ্ধার, আটক ভুয়া সাংবাদিক
গুলিস্তানে জামায়াত-বিএনপি সংঘর্ষ
গুলিস্তানে জামায়াত-বিএনপি সংঘর্ষ
প্রতীকী ছবি
চকবাজারে ৫ তলা ভবনে আগুন