• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শুধু নির্বাচিত সরকারের মাধ্যমেই সমস্যা দূর করা সম্ভব: আমির খসরু

   ১৬ মার্চ ২০২৫, ০৯:৫৩ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

শুধুমাত্র নির্বাচিত সরকারের মাধ্যমেই বিদ্যমান সমস্ত সমস্যা দূর করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (১৬ মার্চ) বিকালে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, পতিত স্বৈরাচারের সাথে আরও কিছু শক্তি এখনও সুযোগ নিচ্ছে।

শিক্ষা ব্যবস্থার ওপর বাংলাদেশ আস্থা হারিয়ে ফেলেছে উল্লেখ করে তিনি বলেন, আস্থা ফেরাতে দরকার একটি নির্বাচিত সরকার।

এ সময় অতিদ্রুত সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বানও জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, শুধু পুলিশ বা সরকারি কর্মকর্তারা পরিবর্তন আনতে পারবে না, এর জন্য দরকার নির্বাচিত সরকার।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তদবিরবাজদের ভীড়ে ত্যাগীরা যেন তীর্থের কাক
তদবিরবাজদের ভীড়ে ত্যাগীরা যেন তীর্থের কাক
ছাত্রদলের কমিটিতে নতুনত্ব, যুক্ত হলেন মোশন ডিজাইনার
ছাত্রদলের কমিটিতে নতুনত্ব, যুক্ত হলেন মোশন ডিজাইনার
পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম
পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম