• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক রামপুরায় ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করলো এপিবিএন

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, দুজনকে গ্রেপ্তার

   ১৯ মার্চ ২০২৫, ১০:০৩ পি.এম.

চট্টগ্রাম প্রতিনিধি 

চট্টগ্রামে সমন্বয়ক পরিচয়ে হকারদের কাছ থেকে চাঁদাবাজির সময় দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। গ্রেপ্তার দু’জন হলেন, আসাদুজ্জামান রাফি (২৭) ও আব্দুল কাদের ইমন (২৬)।

জাতীয় নাগরিক কমিটির ইপিজেড থানা কমিটিতে তাদের নাম ছিল বলে জানা গেছে। মঙ্গলবার(১৮ মার্চ) রাতে নগরের ইপিজেড থানার সিইপিজেড এলাকা থেকে তাদের আটক করা হয়। 

বুধবার (১৯ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

২৫ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক কমিটির ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষিত প্রতিনিধি তালিকায় আসাদুজ্জামান রাফির নাম এক নম্বরে রয়েছে। ৩২ নম্বরে রয়েছে আব্দুল কাদের ইমনের নাম।    

ইপিজেড থানার ওসি মো. আখতারুজ্জামান বলেন, সমন্বয়ক পরিচয়ে সিইপিজেড এলাকার ভ্রাম্যমাণ কাঁচামাল ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের সময় দু’জনকে আটক করে স্থানীয় জনতা। পরবর্তীতে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে হেফাজতে নেয়। 

তিনি জানান, এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী মো. আজিম (৩৫) ইপিজেড থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা
মোটরসাইকেল নিয়ে বিরোধ বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা
আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল: রেলমন্ত্রী
আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল: রেলমন্ত্রী