• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান

তদন্তে ইতি টানল সিবিআই

আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিং রাজপুত

   ২৩ মার্চ ২০২৫, ০২:২৯ পি.এম.
প্রয়াত সুশান্ত সিং রাজপুত। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

আলোচিত সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের ইতি টানলো ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। অভিনেতার মৃত্যুর ৫ বছর কেটে গেলেও ধোঁয়াশা ছিল তার মৃত্যু নিয়ে। প্রশ্ন উঠেছিল, খুন নাকি আত্মহত্যা? 

এবার সে প্রশ্নের খোলাসা করে দিয়েছে সিবিআই। শনিবার মুম্বাই আদালতকে এই মামলার অন্তিম রিপোর্ট জমা দিল সিবিআই। জানিয়ে দিয়েছে, আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিং রাজপুত। 

প্রাথমিকভাবে, মামলাটি আত্মহত্যা বলেই জানানো হয়েছিল। শেষ রিপোর্টেও সিবিআই নিশ্চিত করেছে, আত্মহত্যাই করেছিলেন অভিনেতা। তদন্তে অন্য কোনো দিক উঠে আসেনি।

২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাটে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শুরুতে তাঁর প্রেমিকা, অভিনেত্রী রিয়া চক্রবর্তীর নাম আসে। তাঁর বিরুদ্ধে মাদক সরবরাহ, মানসিক নির্যাতন, টাকার জন্য চাপ দেওয়া এবং কালাজাদুর মতো অভিযোগ ওঠে। সুশান্তের পরিবার সরাসরি তাঁর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলে। ২০২০ সালের আগস্টে বিহার পুলিশ থেকে তদন্তভার নেয় সিবিআই। দীর্ঘ চার বছরের তদন্ত শেষে সিবিআই সুশান্তের মৃত্যুতে ক্লোজার রিপোর্ট জমা দিয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’