• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

নিরপেক্ষ নির্বাচন চায় জাগপা

   ২৪ মার্চ ২০২৫, ০২:১৭ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

ভারতীয় প্রভাবমুক্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চায় জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। সোমবার (২৪ মার্চ) দলটির সভাপতি তাসমিয়া প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এমন প্রতিক্রিয়া জানায়।

তাসমিয়া প্রধান বলেন, আমরা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। এটার মূল কারণ আমরা একটা সৌজন্য সাক্ষাত করতে চেয়েছি। অনেকেই জানেন যে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগাপা'র দলীয় নিবন্ধন ফ্যাসিবাদ সরকার গত আমলে বাতিল করে দিয়েছিল। আমরা এর বিরুদ্ধে হাইকোর্টে যাই। শুনানি শেষে হাইকোর্ট আমাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করে। এই প্রেক্ষাপটে আমরা সিইসির সঙ্গে দেখা করতে এসেছি।

সৌজন্য সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, মূল কারণটা হলো আমারা তো নিবন্ধন পেয়েছি, কোর্টের ফরমালিটিস তো হবে। এছাড়া উনাকে জানানো যে, আমরা চাই একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন, যেই নির্বাচন আমরা গত ১৬ বছর দেখেছি, যে বাইরের হস্তক্ষেপ হয়েছে। সামনের নির্বাচন এরকম হবে না আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি আমাদের সিইসি নেতৃত্বে সামনে যে নির্বাচন হবে এটা অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ এবং ভারতীয় প্রভাবমুক্ত হবে।

তাসমিয়া প্রধান বলেন, আমরা উনার সঙ্গে সাক্ষাত করে অনেক ভালো বোধ করছি। আমরা জানি যে উনি সৎ ব্যক্তি, জানালাম যে আমরা নিবন্ধন ফিরে পেয়েছি। তিনিও বললেন যে সামনের নির্বাচনে সব দলের সহায়তা দরকার। আমরা জানালাম যে সব ধরনের সহাযোগিতা আমাদের জায়গা থেকে করবো।

তিনি আরো বলেন, ছাত্র বিপ্লবের পর আমরা বিশ্বাস করি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। আমরা হ্ইকোর্ট থেকে রায় পেয়েছি এখন নির্বাচন কমিশন আপিল করলে আমরা সেটা আইনগতভাবে মোকাবেলা করবো। নিবন্ধন চলে আসলে কতজন নারী আছে সেটা মনে হয় কম, আপনারা জানেন। আমাদের দলে ৩০ শতাংশ আছে। তবে আইনে এটা বেড়েছে।

২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে আইন হলে ৪৪টি দল নিবন্ধন পায়। এরমধ্যে ৫ পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়। এছাড়া আরো ১০টি দল নিবন্ধন পায়। ফলে বর্তমানে নিবন্ধিত দল রয়েছে ৪৯টি।

নিবন্ধন হারানো দল:

স্থায়ী সংশোধিত গঠনতন্ত্র দিতে না পারায় ২০০৯ সালে ফ্রিডম পার্টির নিবন্ধন প্রথম বাতিল হয়। দশম সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে আদালত। একাদশ সংসদ নির্বাচনের আগে আদালতে আপিল নিষ্পত্তির ভিত্তিতে দলটির নিবন্ধন বাতিল করে ইসি।

একাদশ সংসদ নির্বাচনের আগে নিবন্ধন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ২০১৮ সালে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, ২০২০ সালে প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি-পিডিপি ও ২০২১ সালে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার নিবন্ধন বাতিল করা হয়।

সে সময় কাজী ফারুকের ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন কমিশনকে কোনো তথ্য দিতে পারেনি। ফেরদৌস কোরেশীর দল পিডিপির কেন্দ্রীয় দপ্তর এবং জেলা ও উপজেলা দপ্তরের অস্তিত্ব ও কার্যকারিতা পায়নি কমিশন।

এছাড়া শফিউল আলম প্রধানের দল জাগপা এক তৃতীয়াংশ জেলা, ১০০ উপজেলা/থানায় দলীয় কার্যালয় ও ১০০টি উপজেলায় ২০০ জন ভোটার সদস্যও দেখাতে পারেনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের