• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশের অভ্যন্তরীণ

রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রত্যাশিত নয় : সারজিস

   ২৪ মার্চ ২০২৫, ০৭:১৬ পি.এম.

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রত্যাশিত নয় বরং তারা দেশের প্রতি তাদের দায়বদ্ধতা থেকে দায়িত্ব পালন করবে।

সোমবার (২৪ মার্চ) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন,  আওয়ামী লীগ বা অন্য কোনো নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা বা রিফাইন্ডের গল্প যাতে কেউ না শোনায়। সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য নেই।

সারজিস বলেন, আমাদের পার্টির পক্ষ থেকে যে বিষয়টি তুলে ধরেছি,  সেনাবাহিনী নয়, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আওয়ামী লীগ নিয়ে কোন ভার্সন যেন মানুষকে শোনানো না হয়।

তিনি বলেন, গুজববিরোধী সেল তৈরির জন্য সরকারকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছি।

বিমানবন্দর থেকে পঞ্চগড় জেলার উদ্দেশ্য যাত্রা করেন সারজিস আলম। দুপুর ও বিকালে পঞ্চগড়ের পাঁচ উপজেলায় পথসভা করার কথা রয়েছে ।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস