• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শপথ নিলেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া ২ বিচারপতি

   ২৫ মার্চ ২০২৫, ১২:২৬ পি.এম.

আদালত প্রতিবেদক 

শপথ নিলেন আপিল বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত দুই বিচারপতি একেএম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে সুপ্রিমকোর্টে জাজেজ লাউন্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথের পর নিজ নিজ শপথ পত্রে স্বাক্ষর করেন দুই বিচারপতি। বাংলাদেশের সংবিধান ও আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে নিরপেক্ষভাবে বিচার করার শপথ নেন তারা।

প্রধান বিচারপতির সাথে ফটোসেশনে অংশ নেন শপথ নেয়া বিচারপতিরা। অনুষ্ঠানে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি এবং সুপ্রিমকোর্ট ও হাইকোর্ট বিভাগের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৫-এর দফা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুবকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক পদে নিয়োগদান করেছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লা-৪ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না
মঞ্জুরুল আহসান মুন্সী: কুমিল্লা-৪ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না
ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
৫০তম বিসিএস পরীক্ষা স্থগিতের রিট খারিজ
পরীক্ষা শুক্রবার ৫০তম বিসিএস পরীক্ষা স্থগিতের রিট খারিজ