• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

থানায় গেলেন শাকিবের ‘বরবাদ’, সিনেমার পরিচালক


প্রকাশ:  ১ এপ্রিল ২০২৫, ০৭:০১ পি.এম.
শেয়ার করুন 0
থানায় গেলেন শাকিবের ‘বরবাদ’, সিনেমার পরিচালক

বিনোদন ডেস্কঃ 

ঈদে মুক্তি পেয়েছে ঢাকাই সুপারস্টার শাকিব খানের ‘বরবাদ’। সিনেমা হলে দর্শকের উপচে পড়া ভিড়। এরই মধ্যে থানায় গেলেন সিনেমাটির পরিচালক মেহেদি হাসান হৃদয় ও প্রযোজক শাহরিন আক্তার সুমি।

‘বরবাদ’ মুক্তির পর কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবে ছড়িয়ে দিচ্ছে এর পাইরেসি। এর ব্যবস্থা নেয়ার জন্য গুলশান থানায় গিয়েছিলেন সিনেমাটির পরিচালক মেহেদি হাসান হৃদয় ও প্রযোজক শাহরিন আক্তার সুমি।

বিষয়টি নিয়ে পরিচালক সংবাদ মাধ্যমকে জানান, কোন কোন হল থেকে সিনেমা পাইরেসি হয়েছে সেটা জানা সম্ভব হয়নি। তারা এই পাইরেসির বিরুদ্ধে আইনিভাবে ব্যবস্থা নিচ্ছেন।

মেহেদি হাসান হৃদয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বরবার’ টিমের পক্ষ থেকে এক পোস্ট দিয়ে বলেন,  ‘বরবাদ – বড় পর্দায় দেখুন, পাইরেসি থেকে বিরত থাকুন, শিল্প ও শিল্পীর সম্মান করুন। 'বরবাদ' চলচ্চিত্র নির্মিত হয়েছে অসংখ্য কলা-কুশলীদের কঠোর পরিশ্রম ও সৃজনশীলতায়। আপনার এক মুহূর্তের পাইরেসি পুরো টিমের পরিশ্রমকে 'বরবাদ' করতে পারে।

তিনি আরও লিখেছেন, ‘পাইরেসি বা অননুমোদিত ক্লিপ শেয়ার করা শুধু আইনবিরুদ্ধ নয়, এটি শিল্পের প্রতি অবজ্ঞাও। আসুন, আমরা দায়িত্বশীল দর্শক হই – বড় পর্দায় ‘বরবাদ’ চলচ্চিত্রের আসল অভিজ্ঞতা উপভোগ করি, চলচ্চিত্রকে সম্মান করি। কোনো ধরণের ভিডিও ধারণ বা পাইরেসি থেকে বিরত থাকি।’

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান