• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

হাসিনা

ভারতে বসে দেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করছেন: রুমা

   ২ এপ্রিল ২০২৫, ০৯:০১ পি.এম.

পাবনা প্রতিনিধি 

ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ সকল আনন্দ উৎসব থেকে বঞ্ছিত ছিল। স্বৈরাচারী সরকারের দানবীয় শাসক সেটা করতে দেয়নি। ফ্যাসিবাদি সেই সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। হাসিনা এখন ভারতে বসে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন।

মঙ্গলবার(২ এপ্রিল) বিকালে পাবনার চাটমোহর উপজেলার আগশুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত তারুণ্যের উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমা বলেন, আমরা এখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। নানাভাবে দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে। দেশের জন্য মানুষের জন্য খালেদা জিয়া ত্যাগ স্বীকার করেছেন। তিনি বছরের পর বছর ঘরে বন্দি ছিলেন।

হরিপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফুলচাঁদ হোসেন শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক জান্নাতুন নাঈম জুঁই, হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তফা কামাল শরীফ, নাসির প্রামাণিক, লতিফ প্রামাণিক, জিলাল সরদার প্রমুখ।

অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি ছিল বিভিন্নরকম খেলাধুলা, নাচ, গান। পরে পুরস্কার বিতরণ করা হয়।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাস টার্মিনালে চলছে ‘ব্লাক’ এর শুটিং, ২৯ বছর পর কুলির চরিত্রে ওমর সানী
বাস টার্মিনালে চলছে ‘ব্লাক’ এর শুটিং, ২৯ বছর পর কুলির চরিত্রে ওমর সানী
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী