• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

মসজিদের সাইনবোর্ডে ‘জয় বাংলা’ কাণ্ডে আটক ১

   ৪ এপ্রিল ২০২৫, ১০:৩০ এ.এম.

নাটোর প্রতিনিধি 

নাটোরে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগানসহ বার্তা প্রদর্শিত হওয়ার ঘটনায় সেই সাইনবোর্ড দানকারী ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে অভিযুক্ত ইমদাদুল হক লিটনকে আটক করে আদালতে পাঠানো হয়।

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাগরিব নামাজের সময় নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ লেখা ভেসে ওঠে। পাশাপাশি ‘বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে’ লেখা প্রদর্শিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের সময় মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে আসার সময় মসজিদের ফটকে লাগানো ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগানের পাশাপাশি ‘বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে’ লেখা প্রদর্শিত হতে দেখেন। বিষয়টি লক্ষ্য করার পর স্থানীয়রা দ্রুত সাইনবোর্ডটি খুলে ফেলে।

স্থানীয়রা জানান, এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। তবে কীভাবে এই বার্তাগুলো সাইনবোর্ডে প্রদর্শিত হলো, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান বলেন, এই ঘটনা শোনার পরপরই সাইনবোর্ডটি খুলে রাখা হয়েছে। কীভাবে এটি ঘটল, তা এখনো বোঝা যাচ্ছে না। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং দুই বছর আগে সাইনবোর্ডটি দান করা ইমদাদুল হক লিটনকে আটক করে থানায় নিয়ে যায়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, প্রাথমিক তদন্ত শেষে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা
মোটরসাইকেল নিয়ে বিরোধ বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা
আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল: রেলমন্ত্রী
আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল: রেলমন্ত্রী