• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক রামপুরায় ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করলো এপিবিএন

তারেক রহমানের বার্তা নিয়ে তৃণমূলে যুবদল নেতা আমিন

   ৪ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ পি.এম.

সাতক্ষীরা প্রতিনিধি 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে তৃণমূলে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন।

বুধবার (০৩ এপ্রিল) সাতক্ষীরা জেলার শ্যামনগরে সাধারণ মানুষের সঙ্গে ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

আমিন এ সময় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের বুড়িগোয়ালিনী বাজার ও কলবাড়ী এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার বার্তা তাদের কাছে পৌঁছে দেন।

এ সময় আমিনুর রহমান আমিনের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল ও খালিদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দীক, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাবিব হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা তরুণ দলের সভাপতি জয়নাল মল্লিক, উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

ভিওডি বাংলা/এম 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা
মোটরসাইকেল নিয়ে বিরোধ বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা
আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল: রেলমন্ত্রী
আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল: রেলমন্ত্রী