• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যুব মহিলা লীগের কেন্দ্রীয় ২ নেত্রী রিমান্ডে

   ৭ এপ্রিল ২০২৫, ০৪:৫৪ পি.এম.

আদালত প্রতিবেদক 

রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় মিছিল করায় সন্ত্রাসবিরোধী আইনের মামলার যুব মহিলা লীগের আইনবিষয়ক সম্পাদক পারভীন চাঁদ মিশু (৩৮) ও দপ্তর সম্পাদক সাবরিনা ইতিকে (৩২) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক মুহাম্মদ ফারহান ইবনে গফুর পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শেরে বাংলা নগর থানার সাধারণ নিবন্ধন শাখার শাখার কর্মকর্তা রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গত ৬ এপ্রিল বিকালে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল সকাল ৭টায় যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি ইশরাত জাহান নাসরিনসহ আজ্ঞাতনামা ১৪ বা ১৫ জন দুষ্কৃতকারীরা শেরে বাংলা নগর এলাকায় পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে মিছিল করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম গতিশীল ও সন্ত্রাসী সংগঠনকে উৎসাহিত করার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের দাবি করে স্বাধীন দেশের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার ষড়যন্ত্র করে। এ ঘটনায় ওই দিন শেরে বাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২২৭৬ জনকে হত্যা ও গুমের তদন্ত চাইল বিএনপি
ট্রাইব্যুনালে অভিযোগ ২২৭৬ জনকে হত্যা ও গুমের তদন্ত চাইল বিএনপি
যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না
গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না