• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

সাকা চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার সাক্ষ্যদানকারী আটক

   ১১ এপ্রিল ২০২৫, ১১:৫০ এ.এম.

কক্সবাজার প্রতিনিধিঃ 

কক্সবাজারের রামুতে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাকা চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য প্রদানের অভিযোগে মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে (৭৬) আটক করা হয়েছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম পাড়াস্থ জনৈক আব্দুল গনি মাঝির বাড়ি থেকে তাকে আটক করা হয়।আটক নুরুল আবছার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা গ্রামের মৃত কাজী মো. জাবেদের ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাজানো মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়।

এলাকাবাসীর দাবি, গত ৫ আগস্টের পর থেকে তিনি দীর্ঘদিন ধরে রামুর ওই বাড়িত আত্মগোপন ছিলেন।

কাউয়ারখোপ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাব্বির হোসেন বাদশাহ জানান, স্থানীয় বিএনপি নেতা এনামুল হক ও হানিফ জিহাদীর নেতৃত্বে জনতা আবদুল গনি মাঝির বাড়িটি ঘেরাও করে তাকে আটক করে। এরপর রামু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নুরুল আবছারকে থানায় নিয়ে যায়।

রামু থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, নুরুল আবছার বর্তমানে রামু থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় কোনো মামলা আছে কী-না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা
মোটরসাইকেল নিয়ে বিরোধ বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা
আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল: রেলমন্ত্রী
আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল: রেলমন্ত্রী