• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

পিএসএল

ডাবল সেঞ্চুরি করতে চান ক্রিকেটার উসমান

   ১১ এপ্রিল ২০২৫, ০৪:০৫ পি.এম.
ফাইল ছবি


স্পোর্টস ডেস্ক
বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে পিএসএলের দশম আসর। শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ডাবল সেঞ্চুরি করার উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেছেন মুলতান সুলতানসের উইকেটরক্ষক ব্যাটার উসমান খান।

পিএসএলে দ্রুততম সেঞ্চুরির মালিক উসমান। গতকাল বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এ বছরের পিএসএলে একটি ডাবল সেঞ্চুরি করতে চাই এবং দলের জন্য ভালো পারফরম্যান্স করতে চাই।’

গত তিনটি আসরে রানার্স আপ হয়েছে উসমানের দল মুলতানস। তবে এবার সেই গেরো কাটাতে চান উসমান, ‘আমরা পিএসএলের দশম আসরের জন্য কঠোর পরিশ্রম করেছি। আমাদের চেষ্টা থাকবে স্বাভাবিক ক্রিকেট খেলা এবং দলের জন্য ভালো পারফর্ম করা। গত তিন মৌসুমে আমরা ফাইনালে হেরেছি, কিন্তু এবার লক্ষ্য হলো শিরোপা জেতা।’

উসমান জানান, অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান চাপের মধ্যে দলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন, ‘রিজওয়ান আমাদের চাপমুক্ত এবং স্বাভাবিক ক্রিকেট খেলতে বলেছেন।’

পাকিস্তানের হয়ে ক্রিকেট শুরু করলেও মাঝে আরব আমিরাত আন্তর্জাতিক দলের হয়েও খেলেছেন উসমান। পরে আবারও ফেরেন পাকিস্তান শিবিরে। সেই বিষয়ে এই তারকার ভাষ্য, ‘অনেকে আমাকে বলেছিলেন যে আমি ভুল করেছি, কিন্তু আমি আমার স্বপ্নের জন্য ত্যাগ স্বীকার করেছি। আল্লাহর কৃপায়, আমি পাকিস্তানের হয়ে খেলার সুযোগ পেয়েছি।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড