• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মেলায় পুতুল কিনতে বায়না ধরতাম : নাজনীন নিহা

   ১৪ এপ্রিল ২০২৫, ১১:৪৭ এ.এম.

বিনোদন ডেস্কঃ

বছর ঘুরে আবার এসেছে বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। আজ সোমবার সকাল থেকে শুরু হয়ে গেছে বর্ষবরণ উৎসব। শোবিজ তারকারাও মেতে উঠেছেন। জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নিহাও আছেন এ তালিকায়। 

তিনি বলেন, ‘পয়লা বৈশাখে বাসাতেই থাকব। পরিবারের সবাইকে সময় দেব। পান্তা-ইলিশ খাব। আগে বৈশাখ উপলক্ষে নতুন পোশাক কিনতাম। লাল-সাদা শাড়ি পরতাম। এখন এই জিনিসটা হয় না। তবে পরিবারের সবাইকে নিয়ে দিনটি উদযাপন করা হয়।

শৈশবের বৈশাখ নিয়ে নিহা বলেন, ‘ছোটবেলায় মেলায় যেতে খুব কান্নাকাটি করতাম। কিন্তু আম্মু নিয়ে যেতে চাইতেন না। পুতুল পছন্দ করতাম। মেলায় ছোট বড় অনেক রকম পুতুল উঠত। আমি কিনতে বায়না ধরতাম। কিন্তু আম্মু পুতুল কিনে দিতে চাইতেন না। আমার ছোট ভাই আমার চেয়ে আড়াই বছরের ছোট। সে নিজের জমানো টাকা দিয়ে আমাকে পুতুল কিনে দিয়েছিল। এটা ভীষণ সারপ্রাইজ ছিল আমার জন্য।’

সবশেষে নিহা জানালেন, আপাতত বাসাতেই আছেন তিনি। সময় দিচ্ছেন পরিবারকে। পড়ালেখা নিয়ে কাটছে ব্যস্ত সময়।

ভিওডি বাংলা/টিআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে বঙ্গ নিয়ে এলো ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’
সংগীত ইতিহাসে নতুন অধ্যায় দেশে বঙ্গ নিয়ে এলো ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’
সাবিনা ইয়াসমিনের গানে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা
সাবিনা ইয়াসমিনের গানে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা
সৌদি আরব গেলে আরও ওয়েস্টার্ন ড্রেস কিনব : মারিয়া মিম
সৌদি আরব গেলে আরও ওয়েস্টার্ন ড্রেস কিনব : মারিয়া মিম