• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

টিসিবির জন্য রাইস ব্রাণ ও সয়বিন তেল কিনবে সরকার

   ১৭ এপ্রিল ২০২৫, ১০:৪৬ পি.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল এবং ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্রাণ তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৫৪১ কোটি ৯৭ লাখ টাকা৷ এর মধ্যে সয়াবিন তেল কিনতে মোট ৩৬৪ কোটি ৮৭ লাখ টাকা এবং রাইস ব্রাণ তেল কিনতে মোট ১৭৭ কোটি ১০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, টিসিবির ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের কাছে ভর্তুকি দামে বিক্রির লক্ষ্যে ১ কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রাণ তেল ক্রয়ের জন্য অভ্যন্তরীণ উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে তিনটি দরপ্রস্তাব জমা পড়ে। তিনটি দরপ্রস্তাবই আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়।

দরপ্রস্তাবের সব প্রক্রিয়া শেষে রেসপনসিভ সর্বনিম্ন দুটি দরদাতা প্রতিষ্ঠান ঢাকার তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ থেকে ২০ হাজার লিটার এবং যশোরের মজুমদার ব্রাণ অয়েল মিলস লিমিটেড থেকে ৯০ হাজার লিটার তেল কেনার সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি লিটার ১৬১ টাকা হিসেবে ১ কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রাণ তেল কিনতে মোট ব্যয় ধরা হয় ১৭৭ কোটি ১০ লাখ টাকা। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তেল কেনার প্রস্তাব বৈঠকে উপস্থাপন করা হলে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি তা অনুমোদন দেয়।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আরেক প্রস্তাবে ২০২৪-২৫ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন চায়। এই প্রস্তাবটিও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। সোনারগাঁও সীডস ক্রাশিং মিলস থেকে এই সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি লিটার ১৬৫ টাকা ৮৫ পয়সা হিসেবে মোট ব্যয় হবে ৩৬৪ কোটি ৮৭ লাখ টাকা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন