• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আ. লীগ ও অঙ্গসংগঠনের ৩ নেতা গ্রেপ্তার

   ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

রাজধানীতে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে পৃথকভাবে অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও জুলাই ছাত্র আন্দোলনের সময় হত্যার অভিযোগও রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সদস্য সচিব আব্দুল মতিন মাস্টার (৫২), ৭১নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোস্তাক ফকির ওরফে বাঘা (৩৮) ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আলাউদ্দীন।

বুধবার (২৩ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মতিন মাস্টারকে এবং একইদিন দিবাগত রাত মোস্তাক ফকির ওরফে বাঘাকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে চকবাজার এলাকায় অভিযান চালিয়ে হাজী আলাউদ্দীনকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নানাভাবে সংগঠিত হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টার অভিযোগ রয়েছে।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
র‍্যাব আহত হওয়া এলাকায় রাতভর চিরুনি অভিযান, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার
র‍্যাব আহত হওয়া এলাকায় রাতভর চিরুনি অভিযান, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার
‘মাদকসেবিদের’ আমেরিকার গল্প শোনাচ্ছে ডিবি
‘মাদকসেবিদের’ আমেরিকার গল্প শোনাচ্ছে ডিবি
গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি
গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি