• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
এবার সয়াবিন তেলেও পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান

পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ কাল


প্রকাশ:  ২৬ এপ্রিল ২০২৫, ০৩:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক
ছয় দফা দাবিতে রোববার (২৭ এপ্রিল) সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে কারিগরি শিক্ষার্থীরা। 

শনিবার (২৬ এপ্রিল) ফেসবুকে কারিগরি শিক্ষার্থীদের প্লাটফর্ম ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ - এর ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, আগামীকাল (২৭ এপ্রিল) রোববার সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের নিজ নিজ ক্যাম্পাসে একযোগে বিক্ষোভ মিছিল পালিত হবে এবং পূর্বে প্রদানকৃত সকল নির্দেশনা অব্যাহত থাকবে।

৬ দফা দাবি আদায়ে কয়েকমাস ধরে আন্দোলন করছেন সারা দেশের ৪ লাখেরও বেশি পলিটেকনিক শিক্ষার্থী। প্রথম দিকে তারা স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি করেছেন। পরে ক্লাস-পরীক্ষা বর্জন করেও দাবি আদায় না হওয়ায় গত ১৬ এপ্রিল রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড় অবরোধ করেন। এতে রাজধানীতে ব্যাপক যানজট শুরু হয়। একই দিনে সারা দেশে অবরোধ কর্মসূচি করেন শিক্ষার্থীরা। কুমিল্লায় শিক্ষার্থীদের অবরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করেন। এতে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন আলোচনায় আসে।

গত ১৮ এপ্রিল কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। 

গত ১৭ এপ্রিল তারা সারা দেশে রেলপথ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছিলেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। পরে সরকারের বিভিন্ন পর্যায় থেকে তাদের আশ্বাস দেওয়া হলে কর্মসূচি শিথিল করে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। তবে সেই আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ধারাবাহিক কর্মসূচি করে আসছেন তারা। পরদিন শুক্রবারও (১৮ এপ্রিল) কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ করেন তারা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ
ছবি: সংগৃহীত
দুই বিশ্ববিদ্যালয়ের শীর্ষ তিন পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা
অধ্যাপক ড. মোছা. নূর মহল আখতার বানু
কুড়িকৃবির উপ-উপাচার্য হলেন ড. নূর মহল আখতার বানু