• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবহৃত জমিতে হবে খেলার মাঠ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৬, ১০:০২ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের মহানগর থেকে শুরু করে গ্রামীণ পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবহৃত জমি পর্যায়ক্রমে খেলার মাঠ হিসেবে গড়ে তোলার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) প্রকাশিত এক দাপ্তরিক আদেশে জানানো হয়, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

নির্দেশনা অনুযায়ী, যেসব প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি রয়েছে, সেগুলো জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্ধারিত নকশা অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে খেলার মাঠে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি মাঠ নির্মাণের উপযোগী জমির পরিমাণ, তফসিল এবং মৌজা ম্যাপে অবস্থান চিহ্নিত করে সেই তথ্য কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া বর্তমানে ব্যবহৃত মাঠগুলোর অবস্থাও পর্যালোচনা করতে বলা হয়েছে। প্রয়োজন হলে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের মাধ্যমে মাঠ সংস্কার করে খেলাধুলার উপযোগী করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা নিয়মিত ক্রীড়া কার্যক্রমে অংশ নিতে পারে।

আদেশে আরও উল্লেখ করা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে প্রতিটি প্রতিষ্ঠানকে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন আগামী ৩০ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ই-মেইল ই-মেইলে ([email protected]) ঠিকানায় কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অধ্যাপক ড. মোছা. নূর মহল আখতার বানু
কুড়িকৃবির উপ-উপাচার্য হলেন ড. নূর মহল আখতার বানু
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার
এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট