• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পাসপোর্ট দালাল চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ১৬ জুলাই ২০২৬, ০৪:৩৯ পি.এম.
গ্রেপ্তারকৃত ৭ দালাল
ছবি: সংগৃহীত

ঢাকার কেরাণীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের ৭ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে র‍্যাব-১০ এর সহযোগিতায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

গ্রেপ্তারকৃতরা হলেন- হানিফ, উসমান ফারুক মাহিম, মো. রাতুল, সাব্বির, মোরাদ, আবুল হাসান ও মো. আরমান।

র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত ৭ দালালের মধ্যে হানিফ, উসমান ফারুক মাহিম, মো. রাতুল ও সাব্বিরকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মোরাদ ও আবুল হাসানকে ১৫ দিন এবং মো. আরমানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/আর/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
রামপুরায় বিশেষ অভিযান, কথিত মাদক কারবারি আটক
ছবি : সংগৃহীত
সুন্দরবনে কমান্ডারসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ
ছবি: সংগৃহীত
সেলিম প্রধান ফের গ্রেপ্তার