• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিএনপির নেতাকর্মীদের আরও ধৈর্য ধরতে হবে: এ্যানি

   ৩০ এপ্রিল ২০২৫, ১০:৪০ পি.এম.

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ১৭ বছরের রাজনৈতিক ট্রেন্ড, ১৭ দিনে বা ১৭ মাসেই পরিবর্তন করা সম্ভব নয়। রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হলে মন-মানসিকতার পরিবর্তন করে আসল রাজনীতি ও আসল সমাজ ব্যবস্থার দিকে ধাবিত হতে হবে।

তিনি বলেন, তরুণ প্রজন্ম মনে করেন ১৭ বছরের যে রাজনৈতিক ট্রেন্ড চলে আসছে, সেটাই আসল রাজনীতি। হানাহানি-মারামারি করে রাজনৈতিক নেতা বনে যাবেন। সেটাই তাদের কাছে রাজনীতি মনে হচ্ছে। আসলে এটা রাজনীতি নয়।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদরের চরমটুয়া মাদ্রাসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের আরও ধৈর্য ধরতে হবে। নেতাগিরি করতে হলে জনগণকে সমীহ করতে হবে। খুব শিগগিরই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দায়িত্ব আরও বাড়বে এবং সেই দায়িত্ব খুবই কঠিন ও চ্যালেঞ্জের। তাই সবাইকে সজাগ থাকতে হবে।

চরমটুয়া আল আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট এমএন জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- চট্টগ্রামের পাইলট হাউজের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম লিটন, টুমচর ইসলামিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হারুন আল মাদানি, চরমটুয়া আল আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মোহতামিম মাওলানা আবু তাহেরসহ অনেকে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মসজিদের নামফলক উন্মোচন করেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল