• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না ডেমরায় বাসায় ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি জবির বাসে নবীনদের হেনস্তা করলে কঠোর শাস্তির নির্দেশ শাপলা চত্বরের প্রতিবাদহীনতাই কাল হয়েছিল : আলী হাসান উসামা রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না : শিক্ষামন্ত্রী গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম

বিএনপির অপরাধ সুষ্ঠু নির্বাচন চায়- গয়েশ্বর

   ১ মে ২০২৫, ০৬:২৭ পি.এম.
বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি- সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্র ফেরাতেই ফ্যাসিবাদ তাড়াতে হয়েছে। তবে গণতন্ত্র এখনও আলোর মুখ দেখেনি। গণতন্ত্র চোরাবালিতে আটকে আছে।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষ্যে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি একথা জানান।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র আলোর মুখে দেখবে। গণতন্ত্র আর বিএনপি এক ও অভিন্ন। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আর গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকে আমি এক মাপেই মাপতে চাই। বিএনপির অপরাধ হলো তারা সুষ্ঠু নির্বাচন চায়, জনগণের অধিকার চায়। নির্বাচনের মাধ্যমে বিএনপিকে মোকাবেলা করুন। জনগণ প্রত্যাখান করলে মাথা পেতে নেবো।

বিএনপির এই নেতা বলেন, আরাকানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সাত শর্তে চুক্তি করেছে। তারা সেই শর্ত প্রকাশ করছে না কেন? শেখ হাসিনাও এমন শর্ত দিয়ে চুক্তি করেছিল। যা প্রকাশ করা হয়নি। দেখা যাবে, এমন চুক্তি করেছে, যা এক সময় দেশের জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়াবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাপলা চত্বরের ঘটনা তদন্তে স্বাধীন কমিশন চান জামায়াত আমির
শাপলা চত্বরের ঘটনা তদন্তে স্বাধীন কমিশন চান জামায়াত আমির
ঢাকা উত্তর-দক্ষিণ বিএনপি পুনর্গঠনে আলোচনায় যারা
ঢাকা উত্তর-দক্ষিণ বিএনপি পুনর্গঠনে আলোচনায় যারা
মুসলিমরা মমতাকে ভোট দিয়েছেন, আমার জয় হিন্দুত্ববাদের জয়: শুভেন্দু
মুসলিমরা মমতাকে ভোট দিয়েছেন, আমার জয় হিন্দুত্ববাদের জয়: শুভেন্দু