• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বাংলাদেশ-আমিরাত সিরিজের সূচি প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক    ২ মে ২০২৫, ০৩:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ দলের আগামী এক মাস ব্যস্ত থাকবে সীমিত ওভারের ক্রিকেটে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দলের সেই শুরুটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ দিয়ে।

আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) শুক্রবার ২ মে বিবৃতিতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে। ১৭ মে শারজায় হবে বাংলাদেশ-আমিরাত সিরিজের প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ম্যাচ একই ভেন্যুতে হবে ১৯ মে। দুটি টি-টোয়েন্টিই বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।

আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ দলকে এরপর পাকিস্তানের বিমান ধরতে হবে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২১ মে পাকিস্তানে পৌঁছানোর কথা শান্ত-মেহেদী হাসান মিরাজদের। ২৫ ও ২৭ মে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি হচ্ছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। এরপর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩০ মে, ১ জুন ও ৩ জুন হবে সিরিজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি।

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রকাশ করেছিল পরশু। সেদিনই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শেষ হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট। মাত্র তিন দিনে শেষ হওয়া টেস্টে বাংলাদেশ জেতে ইনিংস ও ১০৬ রানে। আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের কথাও জানা যায় এই রাতে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ সূত্রে জানা যায়, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে পাঁচ দিনের বিশ্রামে থাকছেন মিরাজরা। ৫ মে দেশে শুরু হচ্ছে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প। ১৪ মে আমিরাতে রওনা দেবেন লিটন-মিরাজরা।

পাকিস্তানে যাওয়ার আগে আমিরাতে বাংলাদেশের টি­-টোয়েন্টি সিরিজপাকিস্তানে যাওয়ার আগে আমিরাতে বাংলাদেশের টি­-টোয়েন্টি সিরিজ
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও আমিরাত মুখোমুখি হয়েছে ৩ ম্যাচে। তিনটিতেই জিতেছে বাংলাদেশ। সবশেষ ২০২২ সালে আমিরাতে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ।

বাংলাদেশ-আরব আমিরাত টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

তারিখ ভেন্যু- প্রথম টি-টোয়েন্টি ১৭ মে শারজা, দ্বিতীয় টি-টোয়েন্টি ১৯ মে শারজা

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড