• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

বার্কশায়ার হ্যাথাওয়ের সিইওর পদ ছাড়ছেন ওয়ারেন বাফেট


প্রকাশ:  ৪ মে ২০২৫, ০৫:০৯ পি.এম.
শেয়ার করুন 0
বার্কশায়ার হ্যাথাওয়ের সিইওর পদ ছাড়ছেন ওয়ারেন বাফেট

আন্তর্জাতিক ডেস্ক: 

বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ ছাড়ছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ওয়ারেন বাফেট। ২০২৫ সালের শেষ দিকে এই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি। রোববার (৪ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (৩ মে) যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় বার্কশায়ার হ্যাথাওয়ের বার্ষিক শেয়ারহোল্ডারদের সভায় এ ঘোষণা দেন তিনি।

বাফেটের পদত্যাগের পর বোর্ডের অনুমোদন সাপেক্ষে বার্কশায়ারের সিইও হিসেবে দায়িত্ব নেবেন গ্রেগ অ্যাবেল। বার্কশায়ারের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ২০২১ সালেই তাকে বাফেটের উত্তরসূরি হিসেবে মনোনীত করা হয়।

শনিবারের সভায় বাফেট জানিয়েছেন, তিনি বার্কশায়ারের একটিও শেয়ার বিক্রি করবেন না। তিনি বলেন, তার এই সিদ্ধান্তের কথা কেবল তার সন্তানেরাই জানতেন।

বাফেট বলেন, ‘আমি চাই, বছরের শেষে গ্রেগ অ্যাবেল কোম্পানির সিইও হিসেবে দায়িত্ব নিক। সে দারুণ কিছু করে দেখাবে, সেই অপেক্ষায় থাকবো।’

উল্লেখ্য, ১৯৬৫ সালে বার্কশায়ার প্রতিষ্ঠার সময় থেকেই এর সঙ্গে যুক্ত রয়েছেন ওয়ারেন বাফেট। ১৯৭০ সাল থেকে তিনি প্রতিষ্ঠানটির সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। 

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার
ছবি: সংগৃহীত
চুক্তি ভঙ্গের অভিযোগ ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকাদের’