• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

দেওবন্দের মাওলানা গোলাম মুহাম্মদ বুস্তানবী আর নেই


প্রকাশ:  ৪ মে ২০২৫, ০৬:২৮ পি.এম.
শেয়ার করুন 0
দেওবন্দের মাওলানা গোলাম মুহাম্মদ বুস্তানবী আর নেই

ধর্ম ডেস্ক
উপমহাদেশের প্রখ্যাত দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের সাবেক মুহতামিম মাওলানা গোলাম মুহাম্মদ বুস্তানবী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। 

রোববার (৪ মে) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন এই প্রবীন আলেম। 

মাওলানা গোলাম মুহাম্মদ বুস্তানবী দারুল উলুম দেওবন্দে ২০১১ সালের ১০ জানুয়ারি থেকে ২৪ জুলাই ২০১১ স্বল্প সময়ের মুহতামিম ছিলেন। তবে ২০১১ সালে তিনি কোনো বিষয়ে নরেন্দ্র মোদির প্রশংসা করলে তাঁকে দারুল উলুম দেওবন্দের মুহতামিমের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। 

তিনি দায়িত্ব পালনকালে দারুল উলুম দেওবন্দে মেডিসিন ও প্রকৌশলের মতো বিষয় চালু করে মাদরাসা শিক্ষার সংস্কারে ভূমিকা রাখেন। দেওবন্দের মজলিসে শুরার দীর্ঘদিনের সদস্য মাওলানা গোলাম মুহাম্মদ বুস্তানবী জামিয়া এশায়াতুল উলুম আক্কলকোয়া, মহারাষ্ট্র, ভারত-এর প্রতিষ্ঠাতা মুহতামিম। ভারতের অসংখ্য মসজিদ-মাদরাসা, স্কুল, কলেজ, মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জুমার দিনের ১৫টি গুরুত্বপূর্ণ আমল
ছবি: সংগৃহীত
দেশে ফিরেছেন ৭৩ হাজারের বেশি হাজি
কুতুববাগ দরবার শরীফ
আশুরার শিক্ষা সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার প্রেরণা