• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

প্রস্তুত ফিরোজা

আজ ঢাকার উদ্দেশে লন্ডন ছাড়বেন খালেদা জিয়া


প্রকাশ:  ৫ মে ২০২৫, ১০:১৬ এ.এম.
শেয়ার করুন 0
আজ ঢাকার উদ্দেশে লন্ডন ছাড়বেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: 

চার মাস পর ঢাকার উদ্দেশে আজ সোমবার (৫ মে) লন্ডন ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে যুক্তরাজ্য সময় বিকেল ৪টা ১০ মিনিটে ও বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে রওনা দেবেন তিনি। 

সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্যসহ ৯ জন। এরইমধ্যে ধোয়ামোছা শেষে প্রস্তুত করা হয়েছে গুলশানের বাসা ফিরোজা।

বিএনপি সূত্র জানায়, লন্ডন ক্লিনিকে চিকিৎসা ও পরিবারের সাহচার্যে শারিরীক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বেগম খালেদা জিয়ার। চার মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন।

এরইমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে বেগম জিয়ার পরিবার ও বিএনপি। গুলশানের বাসা ফিরোজা করা হয়েছে ধোয়ামোছা। মসক নিধন থেকে জেনারেটর ও এসি সার্ভিসিংও সম্পন্ন হয়েছে। নতুন করে রঙ করা হয়েছে বেগম জিয়ার ব্যবহৃত নিশান প্যাট্রল গাড়িটি। লাগানো হয়েছে বুলেটপ্রুফ গ্লাস।

এদিকে, বেগম খালেদা জিয়ার সঙ্গে ১৭ বছর পর দেশে ফিরছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। ঢাকা ফিরে ধানমন্ডির পৈত্রিক বাসায় উঠবেন তিনি। জিয়া পরিবারের সদস্য হওয়ায় জুবাইদার নিরাপত্তায় পুলিশের মহাপরিদর্শকের কাছে আবেদন করেছে বিএনপি।

কাতারের রয়াল এয়ার অ্যাম্বুলেন্সে করেই মঙ্গলবার (৬ মে) সকালে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন। দেশে ফেরার পর রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে দলীয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে বেগম জিয়ার নিরাপত্তায় সহযোগিতার জন্য আইনশৃঙ্খলার বাহিনীর সঙ্গে বৈঠকও করেছেন বিএনপির শীর্ষ নেতারা।

উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী। ৮ জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছালে ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন বেগম জিয়া। ১৭ দিন হাসপাতালে ভর্তি থাকার পর ছেলের বাসায় ওঠেন তিনি। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধায়নে সেখানে থেকেই চিকিৎসা নেন বিএনপি চেয়ারপারসন।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক