• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

আসিফ নজরুল

সাইবার নিরাপত্তা আইনে অনলাইন জুয়া নিষিদ্ধ


প্রকাশ:  ৬ মে ২০২৫, ০৫:২৪ পি.এম.
শেয়ার করুন 0
সাইবার নিরাপত্তা আইনে অনলাইন জুয়া নিষিদ্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, সাইবার নিরাপত্তা আইনে অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) বিকাল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, নতুন সাইবার নিরাপত্তা আইনে অনলাইন জুয়া নিষিদ্ধসহ বেশ কিছু সিদ্ধান্ত এসেছে। যা আগের আইনে ছিল না।

আসিফ নজরুল বলেন, ‘বিভিন্ন নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আইন সংশোধনীর অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গত ফ্যাসিস্ট সরকারের আমলে ইচ্ছে মতো নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা হয়েছে। এগুলো নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ রয়েছে। তাছাড়া সীমানা নির্ধারণ সংক্রান্ত আইনের একটা মিসটেকের কারণে নির্বাচন কমিশন কাজ করতে পারছিল না। নির্বাচন কমিশন অনুরোধ করেছে সেটা সংশোধন করার জন্য। আমরা আইনটা সংশোধন করে দিয়েছি।’

তিনি বলেন, ‘এখন সীমানা পুনঃনির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশনের যে সাংবিধানিক দায়িত্ব আছে তা তারা এই আইন গেজেট হওয়ার সঙ্গে সঙ্গে শুরু করে দিতে পারবেন। বলতে পারেন ২/৪ দিনের মধ্যেই।’

এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন মীর শাহে আলম
ছবি: সংগৃহীত
মালদ্বীপের স্বাধীনতা দিবসে বিশেষ অতিথি ড. খলিলুর রহমান
ছবি: সংগৃহীত
মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার