• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

পাক-ভারত সংঘাতে সার্বভৌমত্ব রক্ষার আহ্বান আসিফ-হাসনাতের

   ৭ মে ২০২৫, ১১:৫৭ এ.এম.

নিজস্ব প্রতিবেদক

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সামরিক সংঘাত ক্রমেই ঘনীভূত হচ্ছে। এরই মধ্যে এই উত্তেজনার রেশ ছড়িয়ে পড়ছে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও। এমন এক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র নেতা হাসনাত আব্দুল্লাহ। দেশের সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়েছেন তারা।

বুধবার (৭ মে) ভোর রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে দুই নেতা জাতীয় ঐক্যের ওপর জোর দেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, ‘সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি।’

অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ তার বার্তায় বলেন, ‘জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকুন।’

ভারত বুধবার ভোরে পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অন্তত ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলায় দুটি মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানা হয়। পাকিস্তানের আইএসপিআর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, হামলায় অন্তত আটজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জবাব হিসেবে পাকিস্তানের বিমান বাহিনী ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদরদপ্তর ধ্বংস করা হয়েছে।

এদিকে ভারত দাবি করেছে, তাদের ‘অপারেশন সিন্দুর’ মূলত সন্ত্রাসী ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হয়েছে। ভারতীয় বাহিনী জানায়, সন্ত্রাসের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুযায়ী এই অভিযান পরিচালিত হয়েছে।

এই উত্তেজনার ফলে আকাশপথেও প্রভাব পড়তে শুরু করেছে। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের আকাশপথ অস্থিতিশীল হয়ে পড়ায় বাংলাদেশগামী দুটি ফ্লাইট মাঝপথ থেকে ফিরে যায়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় মধ্যপ্রাচ্যের ফ্লাইটগুলো বিকল্প রুট ব্যবহার করছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না
কেউ কার সম্মানে আঘাত না করি জামায়াত আমীর
কেউ কার সম্মানে আঘাত না করি জামায়াত আমীর
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা