• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

মিয়ানমারে ফিরে যাচ্ছেন ৩৪ সেনা-বিজিপি সদস্য


প্রকাশ:  ৭ মে ২০২৫, ১২:৪০ পি.এম.
শেয়ার করুন 0
মিয়ানমারে ফিরে যাচ্ছেন ৩৪ সেনা-বিজিপি সদস্য

কক্সবাজার প্রতিনিধি:

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৩৪ জন সদস্যকে ফেরত পাঠানো হচ্ছে।

বুধবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে কঠোর নিরাপত্তার মধ্যে তাদের আনা হয়। তাদের মিয়ানমার থেকে আসা একটি উড়োজাহাজে ফেরত পাঠানো হবে। কক্সবাজার বিমানবন্দরে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

বিজিবি ও প্রশাসন জানিয়েছে, বেলা ১১টার দিকে মিয়ানমারের বিজিপি ও সেনা সদস্যদের বাসে করে কক্সবাজার বিমানবন্দরে নিয়ে আসা হয়। সেখানে ইমিগ্রেশনসহ অন্যান্য কাজ শুরু হয়েছে।

কক্সবাজার বিমানবন্দরের পরিচালক মো. গোলাম মোর্তজা হোসেন বলেন, মিয়ানমারের একটি উড়োজাহাজ কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেছে। এটির মাধ্যমে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ৩৪ বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠানো হচ্ছে।

এর আগে গত বছরের ৯ জুন কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছটা বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে ১৩৪ বিজিপি ও সেনাসদস্যকে মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজে করে ফেরত পাঠানো হয়।

গত বছরের ২৫ এপ্রিল সমুদ্র পথে ফেরত পাঠানো হয় ২৮৮ জনকে। ১৫ ফেব্রুয়ারি প্রথম দফায় ফেরত পাঠানো হয় ৩৩০ জন বিজিপি ও সেনাসদস্যকে। তিন দফায় ফেরত পাঠানো ৭৫২ জনের সবাই রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে নিয়োজিত ছিলেন। রাখাইন রাজ্যের প্রায় ৮০ শতাংশের নিয়ন্ত্রণ এখন সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) হাতে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মালদ্বীপের স্বাধীনতা দিবসে বিশেষ অতিথি ড. খলিলুর রহমান
ছবি: সংগৃহীত
মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী