• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

‘কাপুরুষোচিত’

অপারশেন সিঁদুর ইস্যুতে পাকিস্তানি দুই অভিনেত্রীর নিন্দা


প্রকাশ:  ৭ মে ২০২৫, ০৪:৪৫ পি.এম.
শেয়ার করুন 0
অপারশেন সিঁদুর ইস্যুতে পাকিস্তানি দুই অভিনেত্রীর নিন্দা

বিনোদন ডেস্ক
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। কাশ্মীর হামলা নিয়ে প্রতিবেশী দুই দেশ পাল্টাপাল্টি নানা পদক্ষেপের পর এবার পাল্টাপাল্টি হামলায় গড়িয়েছে দুই দেশের উত্তেজনা।

পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে চালানো এই হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। ভারতের এই হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় দুই অভিনেত্রী।

অভিনেত্রী মাহিরা খান পাকিস্তানি লেখিকা ফাতিমা ভুট্টোর এক সমালোচনামূলক টুইট পুনরায় শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। যেখানে তিনি লেখেন, একেবারে কাপুরুষোচিত! আল্লাহ যেন আমাদের দেশকে রক্ষা করেন, যেন ভালো বোধ জাগ্রত হয়। আমিন।

অন্যদিকে, অভিনেত্রী হানিয়া আমির তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মাত্র শব্দে ভারতের এই হামলার প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ‘কাপুরুষোচিত।’ দুই অভিনেত্রীর পোস্টে পাকিস্তানি অনুরাগীদের মন্তব্যেও দেখা গেছে ক্ষোভের আগুন।

অধিকাংশ নেটিজেন যেমন ভারতকে পাল্টা আক্রমণের কথা বলছেন, কেউ আবার বলছেন, যুদ্ধ নয়। শান্তি চায় সাধারণ মানুষ। মৃত্যুর মিছিল আর দেখতে চায় না কেউ।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। এবার পাল্টাপাল্টি হামলায় গড়িয়েছে দুই দেশের উত্তেজনা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান