• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

ভারত-পাকিস্তান সংঘাত

ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তনে হিমশিম খাচ্ছে এয়ারলাইন্স


প্রকাশ:  ৭ মে ২০২৫, ০৮:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

ভিওডি বাংলা ডেস্ক

পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের কারণে বিমান সংস্থাগুলো তাদের ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তন করতে গিয়ে হিমশিম খাচ্ছে। 

গত মাসে জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার জের ধরে সংঘাতে জড়িয়ে পড়েছে প্রতিবেশী ভারত ও পাকিস্তান। সংঘাতপূর্ণ অঞ্চলের উপর দিয়ে বিমান চলাচল এড়াতে বিমান সংস্থাগুলো কী করছে, তার একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো-

দক্ষিণ কোরিয়া

কোরিয়ান এয়ার সিউল ইনচিওন থেকে দুবাইগামী তাদের ফ্লাইটগুলোর রুট পরিবর্তন করেছে। বিমানগুলো পাকিস্তানের আকাশসীমা দিয়ে পূর্ববর্তী রুটের পরিবর্তে মিয়ানমার, বাংলাদেশ ও ভারতের উপর দিয়ে দক্ষিণ রুট ব্যবহার করছে।

কোরিয়ান এয়ারের একজন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, আমরা বর্তমান পরিস্থিতি পরিবর্তনের জন্য পর্যবেক্ষণ করছি।

তাইওয়ান

তাইওয়ানের চায়না এয়ারলাইন্স জানিয়েছে, বেশ কয়েকটি ফ্লাইট রুট পুনঃনির্ধারণ ও বাতিল করা হয়েছে। তাইপে থেকে ফ্রাঙ্কফুর্ট এবং অ্যামস্টারডামগামী দুটি ফ্লাইট ব্যাংককে রুট পরিবর্তন করে ফিরে এসেছে। মঙ্গলবার ও বুধবার তাইপে থেকে প্রাগ, রোম ও লন্ডনগামী তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

চায়না এয়ারলাইন্স জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে ফ্লাইটের সময়সূচি বিন্যস্ত করবে।

ইভা এয়ার জানিয়েছে, তারা পরিস্থিতি বুঝে প্রভাবিত আকাশসীমা এড়াতে ইউরোপ থেকে আসা যাওয়া ফ্লাইটগুলো বিন্যস্ত করবে, যাতে ক্রু সদস্য ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

বিমান সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ভিয়েনা থেকে ব্যাংককগামী একটি ফ্লাইট অস্ট্রিয়ার রাজধানীতে ফিরে আসবে এবং তাইপে থেকে মিলানগামী একটি ফ্লাইট জ্বালানি নেওয়ার জন্য ভিয়েনায় থামবে এবং পরে ইতালির ওই শহরে যাবে।

রাশিয়া

রাশিয়ার জাতীয় বিমান সংস্থা অ্যারোফ্লট জানিয়েছে, মস্কো থেকে ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং সেশেলসগামী তাদের সমস্ত ফ্লাইটের রুট পরিবর্তন করা হবে।

সিঙ্গাপুর

সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে তাদের ফ্লাইটগুলোর রুট পরিবর্তন করা হয়েছে।

মালয়েশিয়া

মালয়েশিয়া এয়ারলাইন্স কুয়ালালামপুর থেকে লন্ডন হিথ্রো ও প্যারিস চার্লস ডি গল বিমানবন্দরগামী দুটি ফ্লাইটের রুট পরিবর্তন করেছে। এ দুটি ফ্লাইট তাদের যাত্রাপথে দোহায় থেমেছিল। ক্যারিয়ারটি ৯ মে পর্যন্ত ভারতের অমৃতসর থেকে আসা যাওয়া সমস্ত ফ্লাইট স্থগিত করেছে।

থাইল্যান্ড

থাই এয়ারওয়েজ জানিয়েছে, তারা পাকিস্তানের আকাশসীমা এড়াতে বুধবার ভোর ৫ টা থেকে ইউরোপ এবং দক্ষিণ এশিয়ার গন্তব্যগুলোতে ফ্লাইট পরিবর্তন করছে।

ইউরোপের বিভিন্ন শহরগামী অন্তত আটটি ফ্লাইট প্রভাবিত হয়েছে। বিমান সংস্থা জানিয়েছে, বুধবার ব্যাংকক থেকে ইসলামাবাদে একটি ফিরতি ফ্লাইট বাতিল করা হয়েছে।

শ্রীলঙ্কা

শ্রীলঙ্কান এয়ারলাইন্স জানিয়েছে, তাদের ফ্লাইটগুলো প্রভাবিত হয়নি এবং পাকিস্তানের লাহোর ও করাচিতে তাদের চারটি সাপ্তাহিক ফ্লাইটের কোনও পরিবর্তন হয়নি।

এদিকে ভারত-পাকিস্তানের মিলিয়ে সাড়ে ৫শ’ফ্লাইট বাতিল করা হয়েছে। এরমধ্যে পাকিস্তানে বাণিজ্যিক ফ্লাইটের ১৬ শতাংশ। আর ভারতের প্রায় ৩ শতাংশ। ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪ এ তথ্য জানিয়েছে।

তাদের হিসেব অনুযায়ী পাকিস্তানে মোট ১৩৫টি ফ্লাইট আর ভারতে ৪১৭টি নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে। এদিকে ভারতের শীর্ষস্থানীয় এয়ারলাইন্সগুলো তাদের যাত্রীদের জন্য ভ্রমণ নির্দেশিকা জারি করেছে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে জম্মু, শ্রীনগর এবং লাদাখের লেহ বিমানবন্দরসহ বেশ কিছু বিমানবন্দর বন্ধ। তারা তাদের নির্ধারিত ফ্লাইটগুলো ১০ মে সকাল পর্যন্ত বাতিল করেছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মালদ্বীপের স্বাধীনতা দিবসে বিশেষ অতিথি ড. খলিলুর রহমান
ছবি: সংগৃহীত
মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী