• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

ভারতীয় পাইলট বন্দির দাবি পাকিস্তানের

   ৭ মে ২০২৫, ০৯:২২ পি.এম.

আন্তর্জাতিক ডেস্ক: 

পাকিস্তানে হামলার সময় ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান। যার মধ্যে তিনটি রাফাল এবং বাকি দুটি মিগ ও সুখোই সিরিজের যুদ্ধবিমান। এ সময় ফাইটার জেটগুলোর পাইলটদের বন্দি করার দাবিও করে তারা।

বুধবার (৭ মে) সকালে পাকিস্তানের গণমাধ্যমগুলোতে উঠে আসে এ তথ্য।

দেশটির এক সামরিক মুখপাত্র নিশ্চিত করেছেন, ধ্বংসপ্রাপ্ত ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে তিনটি রাফাল, একটি সু-৩০এমকেআই এবং একটি মিগ-২৯ ফালক্রাম।

ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন, ভারতীয় যুদ্ধবিমানের সাথে সংঘর্ষের পর পাকিস্তান বিমান বাহিনীর সব যুদ্ধবিমান নিরাপদে আছে।

অপরদিকে, সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদরদপ্তর গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে ইসলামাবাদ। দুই দেশের নিয়ন্ত্রণ রেখার ধুনদিয়াল সেক্টরে এর অবস্থান।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের