• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শেখ মুজিবের গ্রাফিতি মুছলো ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা

   ৮ মে ২০২৫, ১০:২৮ এ.এম.
শেখ মুজিবের নাম-গ্রাফিতি মুছলো ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত


নিজস্ব প্রতিবেদক

শেখ মুজিবুর রহমানের নাম ও গ্রাফিতি মুছে ফেলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের গেট থেকে তারা শেখ মুজিবের নাম ফলক ও ছবি মুছে দেন।

এ সময় মুজিববাদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, মুজিব থেকে হাসিনা, ফ্যাসিবাদ মানি না-স্লোগান দেন ছাত্রদল নেতাকর্মীরা।

এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান মিশু বলেন, জনগণের কষ্টার্জিত টাকায় স্বৈরাচারী হাসিনা তার বাবার বিভিন্ন নামফলক স্থাপন করে এবং দেবতা হিসেবে জনগণের সামনে হাজির করে। আমরা গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত জাতীয়তাবাদী সৈনিকরা এসব ফ্যাসিবাদী সিগনেচার অপসারণ করে দিয়েছি এবং আমাদের এই ধারা অব্যাহত থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে যাতে কোনও স্বৈরাচার আর জন্ম না নিতে পারে সেই লক্ষ্যেই আমাদের এইসব ফ্যাসিবাদী নিদর্শন বিনষ্ট করা।

স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক ফেরদৌস সিদ্দীক সায়মন বলেন, রাতের আঁধারে ক্যাম্পাসে এখনো জয় বাংলা লিখে চলে যায় নিষিদ্ধ ছাত্রলীগ অথচ প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে। তার প্রতিবাদ স্বরূপ আমাদের এইসব ফ্যাসিবাদী নিদর্শন মুছে দেওয়া।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের গণশিক্ষা সম্পাদক নাহিদ খন্দকার, শামসুন্নাহার হল ছাত্রদল নেত্রী মেহজাবিন আল মারজান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী আরিফুল ইসলাম, মিনহাজুর রহমান প্রান্ত, জাহিদুল ইসলাম পান্থ, মোহাম্মদ রনি, কাজী সুলতান মাহমুদ, তানজিব সারোয়ার ও সিদরাতুল মুনতাহা আলিফ।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাটশিল্প বাঁচাতে হবে: শিমুল বিশ্বাস
পাটশিল্প বাঁচাতে হবে: শিমুল বিশ্বাস
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি