• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

   ৮ মে ২০২৫, ০১:০৪ পি.এম.
উত্তরাখণ্ডে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ভারতের উত্তরাখণ্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচযাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) সকালে রাজ্যের উত্তরকাশীর গঙ্গানানীর কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, পাইলটসহ হেলিকপ্টারটিতে ছয়জন আরোহী ছিলেন। যাত্রী ভর্তি হেলিকপ্টারটি দেরাদুন থেকে হারসিল হেলিপ্যাডের দিকে যাচ্ছিল।

ঘটনার পর পরই প্রশাসন ও জরুরি ব্যবস্থাপনা দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করাজ শুরু করেছে বলে গড়ওয়াল বিভাগীয় কমিশনার বিনয় শঙ্কর পান্ডে জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দুর্ঘটনার শিকার হেলিকপ্টারের ভেতরের অংশ ভাঙা দেখা গেছে। দুর্ঘটনার  কারণ এখনও জানা যায়নি। দুর্ঘটনার পর পরই রাজ্যে দুর্যোগ ব্যবস্থাপনা দল এবং জেলা প্রশাসন দল ঘটনাস্থলে পৌঁছেছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, ‘প্রশাসনকে আহতদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান এবং দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি।’

দুর্ঘটনার কারণ নিয়ে তিনি বলেন, এটি চলমান রয়েছে। বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের