• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার

   ৮ মে ২০২৫, ০৯:০১ পি.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

ভারত-পাকিস্তান যুদ্ধাবস্থার জেরে বুধবার ব্যাপক দরপতনের পর বৃহস্পতিবার (৮ মে) আবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের শেয়ারবাজার। বাজারে কারসাজি বন্ধ করাসহ কয়েকটি দাবিতে মতিঝিলে মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা।

পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশের শেয়ারবাজার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী না হওয়ায় স্থিতিশীলতা কম।

বিনিয়োগকারীরা বলছেন, ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যেতে পারে এমন আতঙ্ক তৈরি করে গতকাল বুধবার শেয়ারবাজারে ব্যাপক দর পতন ঘটায় একটি চক্র।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমে যায় প্রায় দেড়শ পয়েন্ট। যদিও ভারত পাকিস্তানে তেমন প্রভাব পড়েনি, এতে নানা দিক থেকে আলোচনা সমালোচনা শুরু হয়। তবে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার সকাল থেকেই বাজার ছিল ঊর্ধ্বমুখী। দিনশেষে ডিএসইর সূচক বেড়েছে ১০০ পয়েন্ট।

মানববন্ধনে বিনিয়োগকারীরা বেশ কিছু দাবি তুলে ধরেন। কার সাজির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া,আগামী ১১ মে প্রধান উপদেষ্টার শেয়ারবাজার নিয়ে বৈঠকে বিনিয়োগ প্রতিনিধিদের রাখার দাবি করেন তারা।

ডিএসই ব্রোকার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম বলেন,দেশের শেয়ারবাজারে অল্পতেই ওঠানামার কারণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কম। শেয়ারবাজারকে শক্তিশালী করতে মিউচুয়াল ফান্ড কে গুরুত্ব দেয়ার পরামর্শ তার।

বাজারে ভালো ও মানসম্মত কোম্পানি নিয়ে আসার দাবি জানিয়েছেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন