• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

শেখ হাসিনাসহ সাবেক নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা


প্রকাশ:  ৮ মে ২০২৫, ০৯:০৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আদালত প্রতিবেদক
দেশে ভোটারবিহীন নির্বাচন করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কমিশনারদের বিরুদ্ধে মামলা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে বৃহস্পতিবার (৮ মে) এ মামলাটি করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া।

শেখ হাসিনা ছাড়াও মামলার অন্য আসামীরা হলেন, শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহম্মদ, কে এম নুরুল হুদা, কাজী হাবিবুল আউয়াল, সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, সাবেক ডেপুটি এ্যার্টনী জেনোরেল মোঃ আশিক উল হকসহ অজ্ঞাতনামা অনেকে।

মামলার আর্জিতে বলা হয়, আসামীরা ষড়যন্ত্রমূলক ভোটারবিহীন দশম (২০১৪), একাদশ (২০১৮) ও দ্বাদশ (২০২৪) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান আয়োজন করে এবং অধীনস্থদের উক্ত কাজ করতে বাধ্য করে। তারা অনিয়ম ও কারচুপির মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত এই তিনটি জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে।

আসামীগণ তাদের সাংবিধানিক দায়িত্ব পালন না করে বাংলাদেশকে অন্য রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত করেন। এতে বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করার পাশাপাশি গণতন্ত্র হত্যা করে ভোট ডাকাতির মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করেন। তারা রাষ্ট্র ব্যবস্থা ধবংসের মাধ্যমে ফৌজদারী অপরাধ করেছেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৩ জন রিমান্ডে
অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন। ছবি: সংগৃহীত
জুলাই গণহত্যায়ও সম্পৃক্ত মোজাফফর, দুই দিনের রিমান্ড
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ফাইল ছবি
শাপলা চত্বর হত্যা মামলার অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর