• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদ দেশত্যাগ করায় বিক্ষোভ


প্রকাশ:  ৯ মে ২০২৫, ০২:৫০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রশাসনের নির্লিপ্ততায় সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ দেশত্যাগ করায় এর প্রতিবাদে নিজ এলাকা কিশোরগঞ্জের মিঠামইনে বিক্ষোভ মিছিল করেছেন ক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (৮ মে) রাতে উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর।

বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেন। রাত পৌনে ৮টার দিকে মিঠামইন সদরের উচ্চ বিদ্যালয় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিঠামইন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর বক্তব্য রাখেন।

তিনি বলেন, মামলা থাকার পরও প্রশাসনের নির্লিপ্ততায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ বিনা বাধায় দেশ থেকে পালিয়ে গেছেন। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এ ছাড়া আবদুল হামিদের ভাই আবদুল হক নূরু, বোন আছিয়া আলম, ভাতিজা শরীফ কামালসহ পরিবারের অন্যরা ঢাকায় বসে থেকে এলাকায় গুঁটি চালাচ্ছে। তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে চাঁদাবাজি-মারধরের মামলায় বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: ভিওডি বাংলা
আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু
উন্নয়ন ও সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও। ছবি: ভিওডি বাংলা
উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও