• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

ইবি'র স্বতন্ত্র ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


প্রকাশ:  ১১ মে ২০২৫, ০২:০৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ২ হাজার ২৪ ভর্তিচ্ছু শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৮ শত ২৮ জন  শিক্ষার্থী। উপস্থিতির হার ছিল প্রায় ৯১ শতাংশ।

রোববার (১১ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন ও রবীন্দ্র নজরুল কলা ভবনে ৮০ নম্বরের নৈর্ব্যক্তিক পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ধর্মতত্ত্ব অনুষদভুক্ত তিনটি বিভাগ (আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ) এবং কলা অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগসহ মোট চারটি বিভাগের সমন্বয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী জানান, ‘২ টা একাডেমিক ভবনে পরীক্ষা হয়েছে। প্রক্টরিয়াল বডি নিরাপত্তার বিষয়ে সচেতন ছিল। কোনো ধরনের অভিযোগ আসেনি।'

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, 'উপস্থিতি সন্তোষজনক। একটি প্রেরণার ব্যাপার যে ইসলামী বিশ্ববিদ্যালয় জিএসটির বাহিরে থেকেও ভালো উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে পরীক্ষা নেয়া হয়েছে। সবাই সর্বাত্মক সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করছে। কুষ্টিয়া-ঝিনাইদহের জনপ্রশাসনও পর্যাপ্ত সহযোগিতা করেছে। লক্ষ্য করেছি যে শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ছাত্র সংগঠনগুলো সুশৃঙ্খলভাবে সহযোগিতা করেছে।'

ভিওডি বাংলা/ডি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে
ফাইল ছবি
বেরোবিতে হয়নি সমাবর্তন, টাকা ফেরত পেলেন শিক্ষার্থীরা