• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

উপদেষ্টাদের সিদ্ধান্তের পর কর্মসূচি জানাবে ‘জুলাই ঐক্য’


প্রকাশ:  ১১ মে ২০২৫, ০৯:২৭ পি.এম.
শেয়ার করুন 0
উপদেষ্টাদের সিদ্ধান্তের পর কর্মসূচি জানাবে ‘জুলাই ঐক্য’

ঢাবি প্রতিবেদক
আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই ঘোষণাপত্রের বিষয়ে সরকারের সিদ্ধান্ত ও জোটের পরবর্তী কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ‘জুলাই ঐক্য’।

রোববার (১১ মে) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) টিচার্স লাউঞ্জে সংবাদ সম্মেলন করে তারা।

সংবাদ সম্মেলনে প্ল্যাটফর্মটির অন্যতম সংগঠক এবি জুবায়ের বলেন, প্রায় ২ হাজার শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে ‘জুলাই ঐক্য’ প্লাটফর্মটির ঘোষণা দিই আমরা। বর্তমানে ৮০টির মতো সামাজিক, রাজনৈতিক, মানবাধিকার সংগঠন আমাদের প্লাটফর্মে যুক্ত হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দাবি নিয়ে আমরা শাহবাগে আন্দোলন করছিলাম। আমরা চেয়েছিলাম আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ও জুলাইয়ের পরিপত্র ঘোষণা। কিন্তু আমাদের জানানো হয়েছে, আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করা হবে। এর আগে দলটির সব কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

‘জুলাই ঐক্য’র পরবর্তী কর্মসূচি জানাতে গিয়ে এবি জুবায়ের বলেন, জুলাইয়ের পরিপত্র ঘোষণার বিষয়ে সোমবার সিদ্ধান্ত জানানোর কথা বলা হয়েছে। আমরা আমাদের পরবর্তী কর্মসূচি সোমবার উপদেষ্টাদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জানাব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এবং সরকারের বিভিন্ন পর্যায়ে আওয়ামী দোসরা লুকিয়ে আছে। তারা আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ধারাটি বদলে এর কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি সামনে নিয়ে এসেছে। আমরা আবারও দাবি জানিয়েছি আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে
ফাইল ছবি
বেরোবিতে হয়নি সমাবর্তন, টাকা ফেরত পেলেন শিক্ষার্থীরা