• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

বাবার বিরুদ্ধে শাইনির বিস্ফোরক মন্তব্য


প্রকাশ:  ১২ মে ২০২৫, ০৪:১৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

ওপার বাংলার টিভি সিরিয়ালের জনপ্রিয় নাম শাইনি দোশি। বহু ধারাবাহিকে অভিনয় করেছেন এ অভিনেত্রী। টেলিভিশনে তার প্রথম শো ছিল সঞ্জয় লীলা বানসালির ‘সরস্বতীচন্দ্র’। এরপর অসংখ্য ধারাবাহিকে নিয়মিত দেখা গেছে অভিনেত্রীকে। 

অভিনয় জীবনের শুরুটা মোটেও সহজ ছিল না শাইনির জন্য। বাইরের প্রতিকুলতার চেয়ে পারিবারিক বাধাই বেশি অতিক্রম করতে হয়েছে অভিনেত্রীকে। সম্প্রতি নিজের অভিনয় জীবনের শুরুর গল্প জানালেন শাইনি। সাম্প্রতিক সাক্ষাৎকারে শাইনি জানিয়েছেন, কেন তিনি অভিনয়কে পেশা হিসাবে বেছে নিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাইনি দোশি বলেন, আমার মা চেয়েছিলেন আমি অভিনেত্রী হই যদিও আমি ডাক্তার হতে চেয়েছিলাম। বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছেন অনেক আগেই। এরপর আমাদের দেখাশোনা করার মতো আর কেউ ছিল না।

আমি আমার পরিবারের পুত্র সন্তান হতে চেয়েছিলাম। বাড়ির ছেলের মতো করেই আমাকে সবকিছু দেখাশোনা করতে হতো। আমি যখন মুম্বাই আসি, তখন আমার অ্যাকাউন্টে মাত্র ১৫ হাজার টাকা ছিল। আমি জানতাম না আমি কীভাবে বাঁচব, কীভাবে কাজ করব। এরপর এইডসের জন্য সচেতনতা মূলক একটি বিজ্ঞাপনে আহমেদাবাদে মডেলিং করি।

সাক্ষাৎকারে বাবার প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে শাইনি বলেন, যখনই আমার বাবা-মায়ের সঙ্গে ঝগড়া হতো, সে সময় বাবা মাকে বলতেন, ‘রাত ৩ টার সময় মেয়েকে কোথায় নিয়ে যাও, ব্যবসা করাতে যাও?’ তার মুখের ভাষা খুবই ঘৃণ্য ছিল।

শাইনির বাবা বন্ধুদের সঙ্গে অমরনাথ যাত্রায় গিয়ে দুর্ঘটনাগ্রস্থ হয়ে মারা যান। বাবার কাছ থেকে এত খারাপ কথা শোনা সত্ত্বেও বাবার মৃত্যুর পর অন্তিম যাত্রায় মুখাগ্নি করেছিলেন শাইনি। এরপর পরিবারের দায়িত্বের পুরোটা তুলে নেন নিজের কাঁধে। শেষ পর্যন্ত মুম্বাইয়ের চাকচিক্যময় জগতে নিজের ঠিকানা খুঁজে নেন শাইনি। ‘সারোজিনী – এক নতুন পেহাল’, ‘জামাই রাজা’, ‘বাহু হামারি রাজনি কান্ত’, ‘পান্ডিয়া স্টোর’সহ একাধিক জনপ্রিয় নাটকে কাজ করেছেন এ অভিনেত্রী।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান