• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

নাফ নদ

বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি


প্রকাশ:  ১২ মে ২০২৫, ০৭:২৭ পি.এম.
শেয়ার করুন 0
বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের নাফ নদ থেকে গুলি করে বাংলাদেশি তিন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।

সোমবার (১২ মে) দুপুরে বাংলাদেশের লেদা সীমান্ত সংলগ্ন নাফ নদ থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়ার বাসিন্দা সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) ও মাহমুদ হোসেন (৩০)। তাদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল হুদা।

তিনি বলেন, ‘নাফ নদে মাছ শিকারে যাওয়া আমার এলাকার তিন জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। দুপুরে মাছ শিকারে গেলে আরাকান আর্মি জেলেদের দেখতে পেয়ে গুলি চালায়। পরে ধাওয়া করে আটক করে নিয়ে যায়। এ ঘটনায় দুশ্চিন্তায় আছে তিন জেলের পরিবার।’

পূর্ব লেদার লামারপাড়ার জেলে মহিউদ্দিন বলেন, ‘নৌকায় করে বাংলাদেশি তিন জেলে নাফ নদে মাছ শিকার করছিল। দুপুরে হঠাৎ মিয়ানমার থেকে এসে আরাকান আর্মি গুলি চালায়। পরে ধাওয়া করে জেলেদের ধরে নৌকাসহ নিয়ে যায় তারা। এ সময় আশপাশে থাকা জেলেরা পালিয়ে আসেন।’

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘তিন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। আমরা খোঁজখবর নিচ্ছি।’

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়ন ও সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও। ছবি: ভিওডি বাংলা
উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও
ছবি: ভিওডি বাংলা
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল
রাজবাড়ীতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫
রাজবাড়ীতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫