• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

ইবির দুই আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ


প্রকাশ:  ১২ মে ২০২৫, ০৯:৪৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শহীদ জিয়াউর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী এবং লালন শাহ হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান।

সোমবার (১২ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক দুইটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আগামী ১৫ মে থেকে তারা দায়িত্ব গ্রহণ করবেন।

নতুন প্রভোস্টদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর সার্বিক ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তনের প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা।

অফিস আদেশ সূত্রে জানা যায়, আগামী ১৪ মে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ. বি. এম জাকির হোসেন এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আকতার হোসেন-এর দায়িত্বের মেয়াদ শেষ হবে। পরবর্তী এক বছরের জন্য নতুন দুই প্রভোস্টকে নিয়োগ প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

নবনিযুক্ত শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, “হলের দায়িত্ব পাওয়ার পর আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো, তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করবো। খাবারের মান উন্নয়ন, এক্সট্রা কারিকুলার কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে পদক্ষেপ নেওয়া হবে। যেহেতু এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি হল, তাই এখানে কাজ করার সুযোগও বিশেষ।”

এদিকে লালন শাহ হলের নতুন প্রভোস্ট অধ্যাপক গাজী মো. আরিফুজ্জামান খান বলেন, “চিঠি হাতে পেয়েছি। আমি শিক্ষার্থীদের সঙ্গে মিশে কাজ করতে পছন্দ করি। আশা করছি, আমার মেয়াদকালে হলের ডিজিটালাইজেশনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করতে পারবো।”

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে
ফাইল ছবি
বেরোবিতে হয়নি সমাবর্তন, টাকা ফেরত পেলেন শিক্ষার্থীরা