• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

ঢাবি’র ক্যাম্পাস নিরাপদ ও বহিরাগত মুক্ত চায় বাংলাদেশ ছাত্রপক্ষ


প্রকাশ:  ১৪ মে ২০২৫, ০৪:০৫ পি.এম.
শেয়ার করুন 0
ঢাবি’র ক্যাম্পাস নিরাপদ ও বহিরাগত মুক্ত চায় বাংলাদেশ ছাত্রপক্ষ

জ্যেষ্ঠ প্রতিবেদক

বহিরাগত মুক্ত নিরাপদ ক্যাম্পাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খুনের প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ছাত্রপক্ষ।

বুধবার (১৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ছাত্রপক্ষ। এসময়ে সাম্যের মৃত্যুতে শোক প্রকাশ করে বক্তব্য রাখেন ছাত্রপক্ষ'র কেন্দ্রীয় আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স। 

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। একদিকে পুলিশের সহায়তায় খুনিরা দেশ থেকে পালিয়ে যাচ্ছে অপরদিকে দেশের ভেতর নাগরিকদের জীবনের কোনো নিরাপত্তা নেই। প্রশাসনের নাকের ডগায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও পাশ্ববর্তী সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিনিয়ত মাদক ও জুয়াড় আসর বসছে, নারী নিপীড়ন, ছিনতাই, সাধারণ নাগরিকদের মারধরসহ সর্বশেষ মেধাবী শিক্ষার্থী সাম্যের জীবন দিতে হয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীদের মতো আমাদেরও প্রশ্ন আর জীবন গেলে ক্যাম্পাস নিরাপদ হবে। আমরা জানতে চাই সোহরাওয়ার্দী উদ্যানে কাদের সহযোগিতায় মাদকের আসর বসছে। কেনো পুলিশ কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি সোহরাওয়ার্দী উদ্যানে মাদক ব্যবসা ও আসর বসানোর সাথে জড়িত থাকে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবী জানাচ্ছি। 

আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তরফ হতে নিম্নোক্ত দাবীগুলোকে তুলে ধরছি:

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাম্য হত্যার সাথে জড়িত সকল আসামী ও উদ্যানে মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতার করতে হবে।

২. শাহবাগ মোড় হতে হাইকোর্টের শিক্ষা চত্বর পর্যন্ত বিকল্প সড়ক নির্মান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের শক্তভাবে নিয়ন্ত্রণ করতে হবে।

৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে যাওয়া সড়ককে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়ক হিসেবে এর নিয়ন্ত্রণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে অর্পণ করতে হবে।

৪. বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সোহরাওয়ার্দী  উদ্যানের সাথের গেইটগুলো সিলগালা করে দিতে হবে।

৫. বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল ভবঘুরে উচ্ছেদ ও নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সড়কে নিবন্ধিত রিক্সা ও ইজি বাইক ছাড়া কোনো যানবাহন যাতায়াত করতে পারবে না। 

৬. ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা হিসেবে হলের প্রবেশপথ ও আশেপাশ সিসিটিভি স্থাপন ও নিরাপত্তা জোরদার করতে হবে।

৭. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার গুলোতে নিয়ন্ত্রণ আরোপ ও টিএসসির আশেপাশের অনিবন্ধিত, ভাসমান সকল দোকানপাট বন্ধ করতে হবে। 

সর্বপোরী বাংলাদেশ ছাত্রপক্ষ দল মত নির্বিশেষে সকল শিক্ষার্থীদের জন্য বহিরাগত মুক্ত নিরাপদ ক্যাম্পাসের দাবী জানাচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আকিব হাসান, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম, ছাত্রপক্ষ ঢাবি শাখার আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ জিহাদ ভূইয়া,শাখা যুগ্ম আহ্বায়ক মেহেরীন আফরোজ মাইশা, ফারজানা আক্তার মিতু,শাশ্বত হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে
ফাইল ছবি
বেরোবিতে হয়নি সমাবর্তন, টাকা ফেরত পেলেন শিক্ষার্থীরা